খড়্গপুরে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
দি নিউজ লায়ন ; রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত হরিয়াতাড়া এলাকায়।দ্রুত গতিতে আসা বালি বোঝাই একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয় । যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা বালি ভর্তি ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেয় ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গোপুর লোকাল থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুই যুবক খড়গপুর লোকাল থানার হরিয়াতাড়া গ্রামের বাসিন্দা।তারা হলেন লক্ষীকান্ত নায়ক, তার বয়স ২৫ বছর ও ভবসিন্ধু মাহাতো,তার বয়স ২৩ বছর। দুইজন একই বাইকে যখন বাড়ি ফিরছিল সেই সময় বালিবোঝাই ডাম্পার গাড়িটি তাদের কে পিছন থেকে ধাক্কা মারে।যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
তবে ডাম্পারের চালক পলাতক। অবৈধ বালি খাদান থেকে ওভারলোড বালি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান।খড়গপুর লোকাল থানার পুলিশ মৃত্যু দুই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে । দুই যুবকের মৃত্যুতে এলাকায় ও তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment